Dhaka ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান পোরশায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী তল্লাশিতে ধরা পড়েনি, এক্সরেতে মিলল শরীরে লুকানো সোনা

কালুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সবজিবাহী ট্রাক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 80

রাজবাড়ীর কালুখালীতে বৃষ্টিতে ভেজা পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সবজিবাহী ট্রাক উল্টে গেছে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও চালক ও তার সহকারী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাইকারা মোড়সংলগ্ন লেবুরচলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। পরে ট্রাকটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, পাইকারা মোড় এলাকার এ অংশটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ। বিশেষ করে বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। ফলে প্রায়ই বিভিন্ন ধরনের যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে একই মহাসড়কের পাইকারা মোড় এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার চালক নিহত হন। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন আহত হন।

একের পর এক দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এলাকাবাসী মহাসড়কের ঝুঁকিপূর্ণ এ অংশে দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সবজিবাহী ট্রাক

প্রকাশের সময় : ০৮:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬