Dhaka ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী কালুখালীতে এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য নওগাঁয় ইয়াবাসহ নারী গ্রেফতার, আটক আরও ৮ মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 63

গাজীপুরের শ্রীপুরে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুবদল থেকে বহিষ্কৃত মাহবুব আলম নামে এক নেতা। প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করে এবং মায়ের মাথায় হাত রেখে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার শপথ নেন তিনি।

সোমবার (৩ আগস্ট) বেলা দুইটার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামে নিজ বাড়িতে তিনি এ কাণ্ড ঘটান। পরে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

মাহবুব আলম ওই গ্রামের আজিম উদ্দিনের ছেলে এবং গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।তবে বর্তমানে তার কোনো পদ-পদবি নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৯ জুলাই দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে আজীবনের জন্য যুবদল থেকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ২ নম্বর গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে দুটি বালতিতে দুধ নিয়ে বসে আছেন মাহবুব আলম। এক ব্যক্তি মগ দিয়ে তাঁর মাথায় দুধ ঢেলে দিচ্ছেন এবং পাশে তাঁর মা ও আরও কয়েকজন দাঁড়িয়ে আছেন।

এ বিষয়ে মাহবুব আলম জানান, পরিবারের কথা বিবেচনা করেই তিনি রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে সংগঠনে তার কোনো পদ-পদবি না থাকায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর সুযোগ নেই, তবে দল বা কোনো ব্যক্তির প্রতি তাঁর কোনো ক্ষোভ বা অভিমান নেই।

অন্যদিকে গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি জানান, নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে মাহবুব আলমকে একাধিকবার দল থেকে বহিষ্কার করা হয়েছিল। দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার বিষয়টি তিনি ফেসবুকে দেখেছেন। তার মতে, এভাবে প্রদর্শনী করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়া মোটেও ঠিক হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার

প্রকাশের সময় : ১০:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬