Dhaka ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 32

দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক এ অনুমতি পেয়েছেন।

রবিবার (২ আগস্ট) সরকার এ অনুমতি প্রদান করে। অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা ইতোমধ্যে এলসি (লেটার অব ক্রেডিট) খোলাসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছেন। সব প্রক্রিয়া সম্পন্ন হলে সোমবার (৩ আগস্ট) বিকেলের মধ্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া এবং ঝড়-বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় কাঁচামরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় কাঁচামরিচের দাম ৩০০ টাকা প্রতি কেজিরও বেশি হয়েছে। ভারতের বাজারে কাঁচামরিচের দাম তুলনামূলক কম থাকায় দাম নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘদিন ধরে আমদানির অনুমতি চাওয়া হচ্ছিল।

তিনি আরও বলেন, অনেক আমদানিকারক ইতোমধ্যে এলসি খোলাসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছেন। সোমবার বিকেলের মধ্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হলে দেশের বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমে আসবে বলে আশা করা হচ্ছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানির অনুমতি দিয়েছে। হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন এবং তারা এখন ভারত থেকে কাঁচামরিচ আমদানি করতে পারবেন।

উল্লেখ্য, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি

প্রকাশের সময় : ০৫:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬