Dhaka ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

মস্কোর রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 27

রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলের একটি জনপ্রিয় ইতালিয়ান রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার কুদ্রিনস্কায়া স্কয়ারের ‘বালজি রসি’ রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি টেররিজম কমিটির তথ্য অনুযায়ী, হাতে তৈরি বিস্ফোরক বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। নিরাপত্তাকর্মীরা তাকে প্রবেশে বাধা দেওয়ার পরপরই বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই নারী সম্ভবত একটি ব্যক্তিগত অনুষ্ঠানে পার্সেল পৌঁছে দিতে এসেছিলেন এবং পার্সেলের ভেতরে কী ছিল, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না। তবে এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

বিস্ফোরণে রেস্তোরাঁর গ্রীষ্মকালীন টেরাসসংলগ্ন দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জানালার কাচ ভেঙে গেছে। ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।

বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে, বিস্ফোরণের সময় রাশিয়ার একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা রেস্তোরাঁয় উপস্থিত ছিলেন। তবে অতিথিদের তালিকা প্রকাশ করা হয়নি এবং এ বিষয়ে ক্রেমলিনও কোনো মন্তব্য করেনি।

ইতালিতে অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। দূতাবাসের দাবি, মস্কোর পরিচিত ইতালিয়ান রেস্তোরাঁকে লক্ষ্য করে হামলার মাধ্যমে রাশিয়ায় অবস্থানরত ইতালীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। তবে ইউক্রেন এ অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনাটি ব্যাপক গুরুত্ব পেলেও রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বিস্ফোরণের সংবাদ খুব সীমিতভাবে প্রচার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তেই চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এ ঘটনাকে নতুন নিরাপত্তা উদ্বেগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মস্কোর রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১

প্রকাশের সময় : ১১:১৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬