Dhaka ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু গুমের শাস্তি যাবজ্জীবন, ভুক্তভোগী-পরিবার পাবে ক্ষতিপূরণ ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার, পুলিশ সুপারকে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানাল পরিবার ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি ব্যাংকের চলতি হিসাবের লিয়েন তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কুয়াকাটার গভীর সমুদ্রে ধরা পড়ল বিরল ‘সার্জেন্ট মেজর’ মাছ কালীগঞ্জে ৪ মাংস ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব হঠাৎ জেলাপ্রশাসকের আগমন, ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 32

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে পুলিশ দুটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে আদালত পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ফটিকছড়ির মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশের সময় : ১২:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬