Dhaka ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 25

ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে দেশটির ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিয়েছিল। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানায়। তাদের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো নিয়ে সমঝোতা হওয়ায় তিনি হামলার পরিকল্পনা বাতিল করেছেন বলে উল্লেখ করেন।

তার দাবি অনুযায়ী, সম্ভাব্য ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত হুমকির অবসান ঘটানো হবে।

ট্রাম্প বলেন, বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে তিনি হামলা বাতিল করতে সম্মত হয়েছেন। তবে এজন্য দ্রুত চুক্তি সম্পন্ন হতে হবে। তিনি আরও দাবি করেন, ইসরায়েলও এ সিদ্ধান্তের সঙ্গে একমত।

যদিও ট্রাম্পের এ দাবির বিষয়ে ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

প্রকাশের সময় : ১০:৫৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬