Dhaka ০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসেঞ্জারের আপত্তিকর চ্যাট ভাইরাল, ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 65

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাবিপ্রবি শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার।

সাজিদ আহমেদ মোল্লা বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমারবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, গত বৃহস্পতিবার ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)’ নামের একটি ফেসবুক পেজে তার মেসেঞ্জারের কয়েকটি কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করা হয়। সেখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও কিশোরী মেয়েদের নিয়ে আপত্তিকর ও অশ্লীল মন্তব্যের পাশাপাশি ধর্ষণ প্রসঙ্গেও কথোপকথন দেখা যায়। স্ক্রিনশটগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে সাজিদ আহমেদ মোল্লা বলেন, ভাইরাল হওয়া চ্যাটের স্ক্রিনশটটি সত্য, তবে এটি প্রায় এক বছর আগের। তার দাবি, কথোপকথনটি তার খালাতো ভাইয়ের সঙ্গে হয়েছিল এবং স্ক্রিনশট যেভাবে প্রচার করা হয়েছে, বাস্তবে বিষয়টি সে রকম নয়। তিনি আরও জানান, সংগঠন তাকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দিয়েছে এবং তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট শিক্ষার্থী নিরাপত্তা চেয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন। অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেসেঞ্জারের আপত্তিকর চ্যাট ভাইরাল, ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি

প্রকাশের সময় : ১১:৫৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬