Dhaka ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারি আটক ‘নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়’— হাইকোর্টের আদেশ স্থগিত জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেফতার আরব আমিরাতের ভিসা জটিলতায় বাংলাদেশিরা আমেরিকার আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ অপূর্বর একক কনসার্ট, টিকিটের দাম কত ছাত্রলীগকে ডিফেন্ড করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাকসু ভিপির বিশ্বকাপে বড় স্কোয়াড চায় অস্ট্রেলিয়া দেশের সব দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক: শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি

‘নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়’— হাইকোর্টের আদেশ স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 15

নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না— হাইকোর্টের দেওয়া এ আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

এর আগে, কয়েকজন আবেদনকারীর ক্ষেত্রে হাইকোর্ট রায় দেন যে, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না।

একইসঙ্গে, আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং হয়রানি, অপমান বা নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর পদক্ষেপ কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না এবং নির্দিষ্ট মামলা না থাকলে তাদের গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না— এ মর্মে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে এবং চার সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়’— হাইকোর্টের আদেশ স্থগিত

প্রকাশের সময় : ০৫:০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬