Dhaka ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি: শীর্ষ পদে আলোচনায় যাঁরা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 90

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়ে যেকোনো সময় নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হতে পারে। নতুন কমিটির শীর্ষ পদে বর্তমান কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা এবং ছাত্রদলের সাবেক কয়েকজন প্রভাবশালী নেতার নাম আলোচনায় রয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, সম্ভাব্য কয়েকজন নেতার সঙ্গে ইতোমধ্যে বিএনপির হাইকমান্ড বৈঠকও করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তিকে গুরুত্ব দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। পাশাপাশি তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহসহ দেশের সব অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, পদপ্রত্যাশীদের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক ভূমিকা মূল্যায়ন করে হাইকমান্ড একটি সংক্ষিপ্ত তালিকা (শর্টলিস্ট) প্রস্তুত করেছে। আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নেতাদের মধ্য থেকেই শীর্ষ পদে দায়িত্ব পাওয়ার সম্ভাবনা বেশি।

সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের (রাজীব-আকরাম কমিটি) সাবেক সহ-সভাপতি মো. মামুন বিল্লাহ, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ আহমেদ।

এ ছাড়া সংগঠনের গুরুত্বপূর্ণ অন্যান্য পদে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় কমিটির সাবেক সমবায়বিষয়ক সম্পাদক মোশারেফ হোসেন মুশু, বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন, আব্দুর রহিম হাওলাদার সেতু, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এম. আর. গনি মোস্তফা, সাবেক যুগ্ম সম্পাদক সাদরেজ জামান এবং সাবেক প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির।

তবে দলীয় সূত্রের দাবি, নতুন কেন্দ্রীয় কমিটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে আলোচনায় থাকা এসব নামের বাইরে থেকেও নতুন নেতৃত্বে পরিবর্তন আসতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি: শীর্ষ পদে আলোচনায় যাঁরা

প্রকাশের সময় : ০৫:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬