Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ পদত্যাগের পরও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

মোদীর আশ্বাসেও থামছে না আন্দোলন, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 12

সামাজিক কর্মী সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন শেষ করলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি (সিজেপি)।

শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী মিছিলের কর্মসূচি ঘোষণা করে দলটি জানায়, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদ এবং তাদের দাবির পক্ষে জনসমর্থন গড়ে তুলতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন শেষ করায় তারা স্বস্তি পেয়েছেন। নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে ওয়াংচুক দেশের বিবেককে জাগিয়ে তুলেছেন। তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার মধ্যরাতে সোনম ওয়াংচুক তার অনশন ভাঙেন। গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি অনশন প্রত্যাহারের ঘোষণা দেন।

অনশন প্রত্যাহারের পর এক্সে দেওয়া পোস্টে ওয়াংচুক জানান, কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা, ড. জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখের অ্যাপেক্স বডির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে তিনি ২৬ দিনের অনশন শেষ করেছেন। বৈঠকে দুই মন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ নেন এবং তাকে তরল পানীয় পান করিয়ে অনশন ভাঙান।

জে.পি. নাড্ডা বলেন, প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সংসদে আলোচনার আশ্বাস সরকার ইতোমধ্যে দিয়েছে। এছাড়া যন্তর মন্তরের শান্তিপূর্ণ আন্দোলনকারী এবং ২০ জুলাই সংসদ অভিমুখে মিছিলে অংশ নেওয়াদের বিরুদ্ধে মামলা না করার বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক নিট প্রশ্নফাঁস-সংক্রান্ত আত্মহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

এদিকে, ওয়াংচুকের অনশন শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে দ্রুত সুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক জীবনে ফিরতে আহ্বান জানান এবং তার সুস্বাস্থ্য কামনা করেন।

তবে মোদীর এই আশ্বাসেও আন্দোলন থেকে সরে আসছে না সিজেপি। দেশব্যাপী মিছিলকে সামনে রেখে দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে অংশগ্রহণকারীদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ক নির্দেশনা প্রকাশ করেছে। পাশাপাশি ছাত্র সংগঠনগুলোর সদস্যদের স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে কর্মসূচির লজিস্টিক ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে।

সিজেপির দাবি, গত কয়েক দিনে চণ্ডীগড়, ধর্মশালা, ভোপাল, পাটনা, গৌহাটি, কালাবুর্গি ও বিশাখাপত্তনমসহ অন্তত ৩৩টি শহরে তাদের আন্দোলন ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মধ্যে কয়েক দফা আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেছেন, প্রশ্নফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে এসব আশ্বাসের পরও আন্দোলনকারীরা কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোদীর আশ্বাসেও থামছে না আন্দোলন, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

প্রকাশের সময় : ০২:১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬