Dhaka ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী নওগাঁয় হাইড্রোলিক হর্ন ব্যবহারে তিন পরিবহনকে জরিমানা

আইসিসিকে ‘পাগলদের সংগঠন’ বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 78

আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) কড়া ভাষায় সমালোচনা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে ‘পাগল ও উন্মাদদের আখড়া’ বলে মন্তব্য করেছেন।

ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র আইসিসির রোম সনদে স্বাক্ষরকারী নয়, তাই এই আদালতের কোনো সিদ্ধান্ত মার্কিন নাগরিকদের ওপর প্রযোজ্য নয়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কখনোই আইসিসিকে মার্কিন সামরিক বা রাজনৈতিক কর্মকর্তাদের ওপর এখতিয়ার প্রয়োগ করতে দেবে না এবং সংস্থাটিকে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে উল্লেখ করেন।

এদিকে, আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের মধ্যেই তাকে অপসারণের বিষয়ে সদস্য দেশগুলোর ভোটাভুটির প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইসিসিকে ‘পাগলদের সংগঠন’ বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০১:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬