Dhaka ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী নওগাঁয় হাইড্রোলিক হর্ন ব্যবহারে তিন পরিবহনকে জরিমানা

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 74

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ ও উত্তেজনার মধ্যে শিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ করেছে কেন্দ্রীয় সরকার। তাকে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নরেশ পাল গঙওয়ারকে, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার এ রদবদলের তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে শিক্ষা সচিব পরিবর্তনের পরও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের আন্দোলনে কোনো পরিবর্তন আসেনি। তারা আগের মতোই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

ভারতের সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন শুরু করে ফেসবুকভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। পরে ২৮ জুন থেকে এ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে অনশন শুরু করেন পরিবেশ ও জলবায়ু আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হতাশ হয়ে এ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক ১২ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে শিক্ষা সচিবকে অপসারণের পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। বর্তমানে তিনি মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

প্রকাশের সময় : ১০:৫৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬