Dhaka ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, একজন কারাগারে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 67

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন তার গাড়িচালক ওবায়দুর রহমান। এই মামলায় আরও চারজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে পল্লবী থানায় মামলাটি দায়ের করার পর আমিনুর রহমান নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মামলায় ‘অনৈতিক সম্পর্কের প্রতিবাদ’ এবং ‘ভিডিও ফাঁসের সন্দেহে’ মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির।

এদিকে, আটক ব্যক্তিকে বুধবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন। এছাড়া মামলার তদন্ত করে আগামী ২৪ আগস্টের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশও দিয়েছে আদালত।

উল্লেখ্য, একজন নারীর সঙ্গে ভিডিও ভাইরালের ঘটনায় ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় কারণ দেখিয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বুধবার বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সূত্র : বিবিসি বাংলা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, একজন কারাগারে

প্রকাশের সময় : ১০:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬