Dhaka ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তনু হত্যা মামলা: আরও ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 56

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান (তনু) হত্যা মামলায় আরও দুই সাবেক সেনাসদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।

কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক গত ১৬ জুলাই এই আদেশ দেন।

আজ মঙ্গলবার কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালত সাবেক দুই সেনা সদস্য জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন।

আদালতের নথি থেকে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক তরিকুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে তনুর পোশাক থেকে পাওয়া ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে দেখতে সাবেক দুই সেনা সদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে পিবিআইয়ের পরিদর্শক তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আদালতে নতুন করে সাবেক দুই সেনাসদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের আবেদন করার বিষয়টি নিশ্চিত করেন। তবে তাদের পরিচয় বা এ–সংক্রান্ত অন্য কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি।

২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অদূরে একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা ইয়ার আহম্মেদ কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দীর্ঘ সময় সিআইডি এই মামলার তদন্ত করলেও কোনো কূলকিনারা করতে পারেনি। পরে ২০২০ সালে মামলার তদন্তভার দেওয়া হয় পিবিআইকে।

সূত্র: দ্য ডেইলি স্টার

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তনু হত্যা মামলা: আরও ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ

প্রকাশের সময় : ০৭:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬