Dhaka ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 74

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা (সিআর ওয়ারেন্ট) ছিল। পল্লবী থানা পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে ২০২৩ সালের ২১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে তিন বছরের কারাদণ্ড দেন।

করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় র‌্যাবের অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট প্রদান, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসে। ওই ঘটনার পর আত্মগোপনে গেলে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এবার পল্লবী থানার একটি মামলায় আদালতের পরোয়ানার ভিত্তিতে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬