Dhaka ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে সবজির বাজার চড়া, বেড়েছে ব্রয়লার ও চালের দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 19

সারা দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে রাজধানীর কাঁচাবাজারে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাবে কাঁচামরিচসহ বিভিন্ন ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ব্রয়লার মুরগি ও চালের দাম। তবে পেঁয়াজ ও ডিমের দামে কিছুটা স্বস্তি মিলেছে।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, আগারগাঁও ও নিউমার্কেট এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে সবজিবাহী ট্রাক পৌঁছাতে দেরি হচ্ছে। পাশাপাশি অনেক স্থানে সবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন কমেছে। ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে।

বর্তমানে প্রতি কেজি বেগুন ৯০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, পটল ও ঢ্যাঁড়শ ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, শশা ১২০ থেকে ১৩০ টাকা এবং মুলা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এসব সবজির দাম সবজিভেদে ২০ থেকে ৪০ টাকা কম ছিল।

সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহ আগে প্রতি কেজি ৮০ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১৬০ থেকে ১৮০ টাকায় পৌঁছেছে। এছাড়া লাউয়ের দাম ৬০ টাকা থেকে বেড়ে ৮০ থেকে ৯০ টাকায় উঠেছে। তবে পেঁপে তুলনামূলক কম দামে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. মাসুদ মোল্লা বলেন, বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে গেছে। অনেক এলাকায় ক্ষেত নষ্ট হওয়ায় দাম বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে বাজারেও এর প্রভাব পড়বে এবং দাম কমতে পারে।

এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের সর্বশেষ বাজারদর প্রতিবেদনে চাল, ব্রয়লার মুরগি, বেগুন ও কাঁচামরিচসহ কয়েকটি নিত্যপণ্যের দাম বৃদ্ধির তথ্য জানিয়েছে।

বাজারে সরু চালের (নাজির বা মিনিকেট) দাম কেজিতে ২ টাকা বেড়ে ৭২ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চালের (স্বর্ণা বা চায়না ইরি) দাম বেড়ে দাঁড়িয়েছে ৫০ থেকে ৬০ টাকা। তবে মাঝারি মানের পাইজাম বা লতা চালের দামে পরিবর্তন হয়নি।

ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে বর্তমানে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি দরে।

ব্যবসায়ীদের দাবি, বৃষ্টির কারণে খামার থেকে সরবরাহ কমে যাওয়ায় মুরগির দাম বেড়েছে।

অন্যদিকে কিছুটা কমেছে পেঁয়াজ ও ডিমের দাম। প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় ৫ টাকা কম। এছাড়া ফার্মের বাদামি ডিমের প্রতি হালির দাম ৫ টাকা কমে বর্তমানে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টানা বৃষ্টিতে সবজির বাজার চড়া, বেড়েছে ব্রয়লার ও চালের দাম

প্রকাশের সময় : ১১:০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬