Dhaka ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেসিকে আটকাতে বিশেষ পরিকল্পনা টুখেলের ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর পত্নীতলায় হানিট্র্যাপে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের ২ তরুণীসহ গ্রেফতার ৪ পাংশা বণিক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মামলার অভিযোগ জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৯ জেলে উদ্ধার কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করলেন স্পিকার আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী ববি প্রধানমন্ত্রীর নির্দেশনায় কালুখালীর সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 17

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নতুন পর্ষদ গঠন ও পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি-২) মো: বায়েজীদ সরকার স্বাক্ষরিত এক চিঠিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

নতুন পর্ষদে স্থান পেলেন যারা

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে স্পন্সর ও শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে মোট ১৪ জনকে নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন :

পরিচালক : বদিউর রহমান, সেলিম রহমান, আহমাদুল হক, মো: রফিকুল ইসলাম, মোহাম্মদ ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, খলিলুর রহমান, আনোয়ার হোসাইন, মোহাম্মদ আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী এবং মো: এনায়েত উল্লা।

প্রতিনিধি পরিচালক : কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে মাহবুব আহমেদ, কেডিএস টেক্সটাইলস মিলস লিমিটেডের পক্ষে ফরিদ উদ্দিন আহমেদ এবং কে, ওয়াই স্টিল মিলস লিমিটেডের পক্ষে মোহাম্মদ শরিফ উদ্দিন তসলিম।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা

চিঠিতে নতুন পর্ষদ গঠন ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে :

১. বীমা কোম্পানির পর্ষদ থেকে পদত্যাগের নির্দেশ : পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া খলিলুর রহমান বর্তমানে ‘প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড’ এবং ‘প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’-এর পরিচালনা পর্ষদে রয়েছেন। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ২৩(১)(ক) ধারা অনুযায়ী, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগদানের আগে তাকে ওই দু’টি বীমা কোম্পানির পর্ষদ থেকে পদত্যাগ করতে হবে এবং বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করতে হবে।

২. স্বতন্ত্র পরিচালক : ব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পূর্বে নিযুক্ত স্বতন্ত্র পরিচালকগণ স্বীয় দায়িত্বে বহাল থাকবেন।

৩. চেয়ারম্যান নিয়োগ : ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং পর্ষদের সহায়ক কমিটির চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে বিআরপিডি সার্কুলার লেটার নম্বর-১৫/২০২২ এর নির্দেশনা কঠোরভাবে অনুসরণের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দেশের ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতেই কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশের সময় : ০৭:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬