Dhaka ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা বিপিএলে ফিক্সিং : সাবেক পরিচালকসহ তিনজন নিষিদ্ধ যশোরের শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা মায়ের বিচার চাইতে গিয়ে হুমকি-হয়রানির অভিযোগ জাবি শিক্ষার্থীর কালীগঞ্জে এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম রোপণ বাড়াতে চাষি উদ্বুদ্ধকরণ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারারকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন সাপাহারে ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

কালীগঞ্জে রাতের আঁধারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৩:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 75

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামে রাতের আঁধারে এক অসহায় কৃষকের ৬ কাঠা জমির পানের বরজ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কৃষক আলেক গাজী একজন শ্রবণ প্রতিবন্ধী। তিনি জানান, অনেক কষ্ট করে পানের বরজ গড়ে তুলেছিলেন, যা ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা বরজের সব পানের গাছ গোড়া থেকে কেটে দিয়ে যায়।

কান্নাজড়িত কণ্ঠে আলেক গাজী বলেন, “আমি একজন গরিব মানুষ। এই পানের বরজই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। আমার স্ত্রী স্ট্রোকে আক্রান্ত। এখন পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”

স্থানীয়রা জানান, আলেক গাজী একজন শ্রবণ প্রতিবন্ধী এবং তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিল এই পানের বরজ। দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে পরিবারটি চরম মানবিক সংকটে পড়েছে।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে রাতের আঁধারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৩:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬