Dhaka ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশ্বকাপে হারের পর মেসির ছবি সরিয়ে দিল মিশরের জনপ্রিয় চিপস ব্র্যান্ড পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা অনলাইনে অস্ত্রের রমরমা বেচাকেনা, অর্ডার করলেই পৌঁছে যাচ্ছে হাতে ঝিনাইদহে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর এক দিনের বৃষ্টিতেই বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, ভিজে নষ্ট আমদানিকৃত পণ্য যশোর আদালত চত্বরে প্রেমিকার সিঁথিতে সিঁদুর, পরে হাতাহাতি একসঙ্গে পদোন্নতি পেলেন ১০ ডিসি বদলগাছীতে ৭ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা বন্যা পরিস্থিতি : ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি ১০ নির্দেশনা

জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করল ইসরায়েল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 7

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদের ইমামকে আটক করেছে ইসরায়েল। পবিত্র জুমার নামাজের পর তাকে আটক করা হয়। শুক্রবার ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ থেকে জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেনকে আটক করে।

স্থানীয় সূত্র জানিয়েছে, শেখ মোহাম্মদ হুসেন শুক্রবার আল-আকসা মসজিদে জুমার খুতবা দেন এবং নামাজে ইমামতি করেন। এর কিছুক্ষণ পরই ইসরায়েলি সেনারা তাকে আটক করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাকে আটকের কারণ বা ইসরায়েলি বাহিনী তাকে কোথায় নিয়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র : আল-জাজিরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করল ইসরায়েল

প্রকাশের সময় : ০৭:৩৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬