Dhaka ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণী গভীর রাতে ডাকাতির প্রস্তুতি, শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭ কিছু ফুটবলারের বুটের গোড়ালির অংশ কাটা থাকার রহস্য কী? যশোরে ১ কোটি ৮ লাখ টাকার সাড়ে ৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ রাজবাড়ীতে আইডিইবির নতুন জেলা নির্বাহী কমিটির শপথ গ্রহণ বন্যা পরিস্থিতি জানাতে কন্ট্রোল রুম চালু বন্যার পানিতে ভেসে গেল তিন হাজার গ্যাস সিলিন্ডার! ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্তী যশোরের শার্শায় জাল সনদে শিক্ষক নিয়োগ মামলায় সহকারী শিক্ষক কারাগারে

বন্যার পানিতে ভেসে গেল তিন হাজার গ্যাস সিলিন্ডার!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 6

ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের। সেখানে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার ভয়াবহতায় ভেসে গেছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান এইচপিসিএলের একটি এলপিজি বোতলজাতকরণ কারখানার প্রায় তিন হাজার গ্যাস সিলিন্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সিলিন্ডারগুলো স্রোতের তোড়ে পাতালগঙ্গা নদীতে ভেসে যাচ্ছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মহারাষ্ট্রের রায়গড় জেলার পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টে টানা ভারী বৃষ্টির কারণে কারখানার সুরক্ষা প্রাচীর ধসে পড়ে। এরপর বন্যার পানি সরাসরি কারখানার ভেতরে ঢুকে পড়ে এবং প্রবল স্রোতে প্রায় তিন হাজার গ্যাস সিলিন্ডার ভেসে পাতালগঙ্গা নদী ও খারপাড়া খালে চলে যায়।

ঘটনার সময় একটি সেতু থেকে অনেক মানুষ নদীতে ভাসতে থাকা সিলিন্ডারের ভিডিও ধারণ করেন। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

জেলা প্রশাসনের আশঙ্কা, নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলোর মধ্যে কিছু সংখ্যক সিলিন্ডারে এলপিজি গ্যাস থাকতে পারে। ফলে এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

রায়গড়ের জেলা প্রশাসক কিশান জাভলে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কেউ যদি পাতালগঙ্গা নদী বা আশপাশের এলাকায় ভাসমান কোনও গ্যাস সিলিন্ডার দেখতে পান, তাহলে সেটি নিজের কাছে না রেখে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা এইচপিসিএলের কাছে হস্তান্তর করতে হবে।

নিরাপত্তার স্বার্থে প্রশাসন সাধারণ মানুষকে এসব সিলিন্ডার বাড়িতে না রাখার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

জেলা প্রশাসক কিশান জাভলে বলেন, “নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলোর ভেতরে গ্যাস আছে কি না, কিংবা সেগুলো নিরাপদ অবস্থায় রয়েছে কি না, তার কোনও নিশ্চয়তা নেই। কৌতূহলবশত এগুলো তুলে নেওয়া, খোলার চেষ্টা করা বা বাড়িতে ব্যবহার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে।”

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতায় যত দ্রুত সম্ভব এসব সিলিন্ডার প্রশাসন বা কোম্পানির কাছে ফিরিয়ে দেওয়া প্রয়োজন, যাতে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায়।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র
গত এক সপ্তাহ ধরে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় অবিরাম ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি রায়গড়ে বহু এলাকা প্লাবিত হয়েছে। নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিভিন্ন স্থানে বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এই পরিস্থিতিতে ভেসে যাওয়া গ্যাস সিলিন্ডারগুলো নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করায় প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার এবং কোনও সিলিন্ডার উদ্ধার হলে তা স্পর্শ না করে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে। সূত্র: এনডিটিভি, দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বন্যার পানিতে ভেসে গেল তিন হাজার গ্যাস সিলিন্ডার!

প্রকাশের সময় : ০৯:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬