Dhaka ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১২ জুলাই পর্যন্ত বন্ধ শার্শা সীমান্তে বিজিবি অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪ আমরা চীনে কাঁঠাল রফতানি করব : প্রধানমন্ত্রী ঝিনাইদহে স্কুল শিক্ষিকাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ১১ নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৭৩৩ কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২০

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 25

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এ দিন ধার্য করেন। টানা তিন দিন শুনানি শেষে রায়ের জন্য আদালত এদিন ঠিক করলেন। আদালতে রাষ্ট্রপক্ষে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ড. শরীফ ভূঁইয়া।

এর আগে, গত বছরের ১৩ নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

প্রসঙ্গত, পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেন। ১৫ বছর আগে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।

হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল করা হয়। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদকসহ চার ব্যক্তি একটি আপিলটি করেন। নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে পৃথক আপিল করা হয়।

আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস করে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ ওই সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল

প্রকাশের সময় : ০১:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬