Dhaka ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফেরত আসছে জম্মু-কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশি পত্নীতলায় এক হাজার লিটার ওয়াশসহ তিন মাদক কারবারি গ্রেফতার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৯৫

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 64

উত্তর ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৯৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ হাজার ৪০০ জন।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার এ হালনাগাদ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সব তথ্য যাচাই-বাছাই করে হতাহতের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আগে মৃত বলে ধারণা করা পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১২ হাজার ৮০০ মানুষ গৃহহীন হয়েছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্য অনুযায়ী, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১৬ হাজারে পৌঁছেছে।

ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে সরকার তহবিল সংগ্রহ শুরু করেছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চলছে। প্রাথমিকভাবে পুনর্নির্মাণে ২০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক সহায়তা গ্রহণের জন্য একটি বিশেষ তহবিলও খোলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৯৫

প্রকাশের সময় : ০২:২০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬