Dhaka ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়েছে মুরগির দাম, পেঁয়াজ-রসুনের বাজার স্থিতিশীল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 18

রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহখানেকের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে পেঁয়াজ, রসুন, সবজি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (৩ জুলাই) মালিবাগ, শান্তিনগর ও সেগুনবাগিচা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের দাবি, প্রচণ্ড গরমে বিভিন্ন খামারে মুরগি মারা যাওয়ায় সরবরাহ কমেছে। ফলে পাইকারি বাজারে দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

অন্যদিকে, দুই থেকে তিন সপ্তাহ আগে বাড়া চালের দাম এখনো কমেনি। মিনিকেট চাল কেজিপ্রতি ৬৮ থেকে ৭২ টাকা, নাজিরশাইল ৭৫ থেকে ৮৫ টাকা এবং বিআর-২৮ চাল ৫৮ থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় অধিকাংশ সবজি ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ, রসুন, তেল, চিনি ও ডালের দামেও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেড়েছে মুরগির দাম, পেঁয়াজ-রসুনের বাজার স্থিতিশীল

প্রকাশের সময় : ১১:২৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬