Dhaka ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

লেবানন থেকে দেশে ফেরার সুযোগ; আরও ১৭০ বাংলাদেশির এক্সিট ভিসা অনুমোদন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 46

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে অনিয়মিত বিদেশি কর্মীদের মানবিক বিবেচনায় জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ করে দিয়েছে দেশটির সরকার। এই কর্মসূচির আওতায় বাংলাদেশ দূতাবাস, বৈরুতের মাধ্যমে আবেদন করা দ্বিতীয় ধাপের আরও ১৭০ জন বাংলাদেশির এক্সিট ভিসার প্রাথমিক অনুমোদন দিয়েছে লেবাননের জেনারেল সিকিউরিটি।

চলমান সংকটের মধ্যে লেবাননে অবস্থান করা অনিয়মিত বাংলাদেশি কর্মীদের দেশে ফেরার প্রক্রিয়ায় গতি এসেছে। দ্বিতীয় ধাপে আরও ১৭০ জন প্রবাসী বাংলাদেশিকে এক্সিট ভিসার প্রাথমিক অনুমোদন দিয়েছে দেশটির জেনারেল সিকিউরিটি কর্তৃপক্ষ। এর আগে প্রথম ধাপে ১৩০ জনকে অনুমোদন দেয়া হয়। এতে দুই ধাপে মোট ৩০০ বাংলাদেশি জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পেলেন।

এরই মধ্যে অনুমোদনপ্রাপ্তদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবহিত করতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস ব্রিফিংয়ের আয়োজন করে। এতে দূতাবাসের পক্ষ থেকে এক্সিট ভিসা সংগ্রহের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র, সার্ভিস চার্জ পরিশোধ, ভ্রমণ প্রস্তুতি এবং প্রত্যাবাসনের পরবর্তী ধাপ সম্পর্কে নির্দেশনা দেয়া হয়।

মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ‘১৭০ জনকে আমরা ডেকেছিলাম যে পরবর্তী করণীয় এবং কিভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে এই ব্যাপারে তাদেরকে অবহিত করার জন্য।’

বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত ১০ মে শুরু হওয়া বিশেষ নিবন্ধন কার্যক্রমে ইতোমধ্যে ৬০০-এর বেশি অনিয়মিত বাংলাদেশি নথিভুক্ত হয়েছেন। এখনও আবেদন গ্রহণ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আরও আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।

বর্তমানে লেবাননে প্রায় এক লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে পড়েছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পর দক্ষিণ লেবাননের সংঘাতপূর্ণ এলাকায় অনেকেই কর্মহীন হয়ে পড়েন। তাই জরিমানা ছাড়াই দেশে ফেরার এই সুযোগ স্বস্তি দিয়েছে প্রবাসীদের।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অনুমোদনপ্রাপ্তদের এক্সিট ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে তাদের দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লেবানন থেকে দেশে ফেরার সুযোগ; আরও ১৭০ বাংলাদেশির এক্সিট ভিসা অনুমোদন

প্রকাশের সময় : ০৮:৩২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬