বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

ফ্রান্সে বিমান বিধ্বস্তে ১১ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 107

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর টম্বলেনে একটি ছোট বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (২৮ জুন) সকালে ন্যান্সি-এসে বিমানবন্দরের কাছে টম্বলেন পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, বিমানটিতে ঠিক কতজন যাত্রী ও ক্রু ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এর আগে ফরাসি কর্তৃপক্ষ জানায়, ন্যান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি বেসামরিক বিমান দুর্ঘটনার শিকার হয়।

মিউরথ-এ-মোসেল প্রিফেকচার কর্তৃপক্ষ জানিয়েছে, টম্বলেন পৌরসভায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। গভর্নর ইউভ সেগি ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি দুর্ঘটনা মোকাবিলায় সব ধরনের জরুরি ও অপারেশনাল সেবা সক্রিয় করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফ্রান্সে বিমান বিধ্বস্তে ১১ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৩৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬