Dhaka ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 9

ভেনেজুয়েলায় ৭ মাত্রার বেশি শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। গত দুই দিনে রাজধানী কারাকাস, উপকূলীয় শহর লা গুয়াইরাসহ বিভিন্ন এলাকার ধ্বংসস্তূপ থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৩৬০ জনকে। এখনও ৫০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

শুক্রবার দেশটির পার্লামেন্টের স্পিকার জর্জ রদ্রিগুয়েজ জানান, ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, উদ্ধারকাজ চলমান থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

গত ২৪ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দুই ভূমিকম্পের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড। এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের অন্যতম ভয়াবহ ও প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ভূমিকম্পে অসংখ্য ভবন ও বাড়িঘর ধসে পড়েছে। ইউএসজিএসের আশঙ্কা, মৃতের সংখ্যা শেষ পর্যন্ত এক লাখ ছাড়িয়ে যেতে পারে।

ক্ষতিগ্রস্ত এলাকায় স্বজনদের উদ্ধারের আশায় হাজারো মানুষ ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে কংক্রিটের স্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরায় উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রমের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। তিনি বলেন, এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উদ্ধার ও ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক

প্রকাশের সময় : ১১:৩৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬