বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 115

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। নতুন নতুন তাপমাত্রার রেকর্ড তৈরি হচ্ছে এবং বিভিন্ন দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও স্পেনে।

ফ্রান্সে মঙ্গলবার দেশের ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিন রেকর্ড করা হয়েছে। জাতীয় গড় তাপমাত্রা পৌঁছেছে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। প্রচণ্ড গরমে বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে। তাপপ্রবাহ থেকে বাঁচতে মানুষ বেশি পানিতে নামায় গত এক সপ্তাহে নদী ও জলাশয়ে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই তরুণ।

রাজধানী প্যারিসে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছানোর আশঙ্কায় আইফেল টাওয়ার ও লুভর জাদুঘরের দর্শন সময় সীমিত করা হয়েছে।

যুক্তরাজ্যে বিরল ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। তীব্র গরমের কারণে শত শত স্কুল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, লন্ডনসহ দক্ষিণ ইংল্যান্ডের কিছু এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, যা জুন মাসের নতুন রেকর্ড হতে পারে।

ইতালির ১৬টি শহরে তাপপ্রবাহের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রোম, মিলান, তুরিন ও ভেনিসে মানুষকে দিনের সবচেয়ে গরম সময়ে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের কারণে কয়েকটি শহরে বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে।

অন্যদিকে স্পেনে তাপপ্রবাহ কিছুটা কমতে শুরু করেছে। তবে দেশটির উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় এখনও উচ্চমাত্রার সতর্কতা বহাল রয়েছে। এর আগে আন্দালুসিয়া অঞ্চলে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহ আরও তীব্র ও ঘন ঘন হচ্ছে। গবেষণায় দেখা গেছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এবারের তাপপ্রবাহ গড়ে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত চার বছরে ইউরোপে তাপজনিত কারণে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞরাও সতর্ক করেছেন, আগামী বছরগুলোতে আরও নতুন তাপমাত্রার রেকর্ড তৈরি হতে পারে।

সূত্র: ইউরোনিউজ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০২:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬