Dhaka ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

কবি নজরুল কলেজ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৭:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 61

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কথিত দেশবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল।

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাহাদুর শাহ পার্ক, কোর্ট-কাচারি এলাকা ও রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজের মূল ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম কানন, এম জে এইচ নোমান, সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন সজীবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মো. নাজমুল হাসান বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল অবস্থান নেবে। তিনি নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, কোনো ধরনের নৈরাজ্য বা সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের সময় : ০৭:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬