Dhaka ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী

মহেশপুরে মাদক ব্যবসা ও সেবনের দায়ে ৪ জনের জেল-জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 146

ঝিনাইদহের মহেশপুরে মাদক ব্যবসা ও সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক আহমেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(১৬) ধারায় উপজেলার নেপা গ্রামের আব্দুল হামিদের ছেলে আসলাম (২৫) এবং নেপা কুল্লা গ্রামের সুজাউদ্দিনের ছেলে শফিউল্লাহকে (৩০) এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

এদিকে একই ধারায় নেপা বাজারপাড়া গ্রামের শরিফত মণ্ডলের ছেলে মিলন মিয়া এবং নস্তি গ্রামের আব্দুল আজিজের ছেলে নাজমুলকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মহেশপুর থানার এসআই বনি আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে পেশকার হিসেবে দায়িত্ব পালন করেন মহেশপুর ভূমি অফিসের অফিস সহকারী আহসান কবীর।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহেশপুরে মাদক ব্যবসা ও সেবনের দায়ে ৪ জনের জেল-জরিমানা

প্রকাশের সময় : ১১:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬