Dhaka ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী

বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:২৯:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 73

“দেশের বায়ু, দেশের মাটি—গাছ লাগিয়ে করব খাঁটি” প্রতিপাদ্যকে সামনে রেখে বেনাপোল স্থলবন্দরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (২১ জুন) বিকেলে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক ও উপসচিব মো. শামীম হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বন্দর প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বেনাপোল স্থলবন্দরের পরিচালক ও উপসচিব মো. শামীম হোসেন বলেন, “প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়ন অনেক সহজ হবে। বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে জড়িত।”

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় বন্দর এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের সময় : ০৬:২৯:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬