Dhaka ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে চিনি উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বন্ধুর নাম, পরিচিত মুখ—প্রতারণার নতুন ফাঁদ টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নওগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন-টাকা আদায়, গ্রেফতার ২

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 108

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় শিক্ষার্থী ও ইন্টার্নদের প্রশিক্ষণ কার্যক্রম অন্য হাসপাতালে পরিচালনার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে, যা রোববার (১৪ জুন) কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর কথা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ হবে না। শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য অন্য কোনো হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করতে হবে। কলেজ কর্তৃপক্ষকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তারা কোন হাসপাতালের সঙ্গে যুক্ত হতে চায়, তা জানাতে হবে।

মেডিকেল কারিকুলাম অনুযায়ী তৃতীয় বর্ষ থেকে শিক্ষার্থীদের হাসপাতালে হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হয়। এছাড়া এমবিবিএস পাসের পর এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করা বাধ্যতামূলক।

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজকে সরকারি হাসপাতালের পরিবর্তে বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

প্রকাশের সময় : ০৯:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬