Dhaka ০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 108

অনার্স (স্নাতক সম্মান) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়নি।

মন্ত্রণালয় সূত্রে আরও জানানো হয়, উচ্চশিক্ষা সংস্কার ও শিক্ষাক্রম আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা চললেও মানবিক শাখার গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো অনার্স পর্যায় থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের তথ্য সঠিক নয় এবং জনসাধারণকে গুজবে বিভ্রান্ত না হয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের আনুষ্ঠানিক সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র জানায়, ২০২৭ শিক্ষাবর্ষকে সামনে রেখে নতুন শিক্ষাক্রম সংস্কার ও কয়েকটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনা থাকলেও বাংলা, ইতিহাস বা দর্শন বিষয়ে অনার্স শিক্ষা বন্ধের কোনো প্রস্তাব নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশের সময় : ০২:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬