Dhaka ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

জবির উত্তরণ-১ বাস কমিটির দায়িত্বে নূর-রিয়াজ

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:১১:০০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 17

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন-সংশ্লিষ্ট সংগঠন ‘উত্তরণ-১ পরিবার’-এর ২০২৬ সালের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নূর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে কামরুল হাসান রিয়াজ দায়িত্ব পেয়েছেন।

সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সৈকত হোসেন স্বপন, জান্নাতুল ফেরদৌস রিয়া এবং আশরাফুন নেছা তামান্না। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. সাইম আহমেদ শাওন, আনভি ইসলাম মিম ও আসাদুজ্জামান সাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত আংশিক কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি ও উপদেষ্টা অনুমোদনপত্রে স্বাক্ষর করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক, জবসুর পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মো. সাদমান আমিন সাম্য।

নবনিযুক্ত সভাপতি নূর হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় উত্তরণ বাসে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব এবং প্রশাসনের সহযোগিতায় বাস-সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেব।”

সাধারণ সম্পাদক কামরুল হাসান রিয়াজ বলেন, “উত্তরণ পরিবারের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। খুব দ্রুত সময়ের মধ্যে উত্তরণ পরিবারের জন্য জরুরি কিছু পদক্ষেপ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। প্রাক্তনদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী সকল শিক্ষার্থীর স্বার্থে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।”

সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি শিক্ষার্থীদের কল্যাণে এবং পরিবহন-সংক্রান্ত কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জবির উত্তরণ-১ বাস কমিটির দায়িত্বে নূর-রিয়াজ

প্রকাশের সময় : ০৫:১১:০০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬