Dhaka ০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ না বললে শত্রু হিসেবে গণ্য করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান সিসিটিভি ফুটেজে যা দেখা গেল, তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন? মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজবাড়ীর আমবাগান থেকে ৪২টি ককটেল উদ্ধার রাজবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক রোগী কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 96

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। এর ফলে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে মিসাইল হামলার সতর্কতা জারি করে। এরপর ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেম, বীরসেবা এবং তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায় সাইরেন বাজতে শোনা যায়।

এর আগে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে গতকাল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল নিক্ষেপ করে। পরে সোমবার সকালে রাজধানী তেহরানসহ ইরানের তিনটি শহরে হামলা চালায় ইসরায়েল। এর পরপরই ইরান নতুন করে ইসরায়েলের দিকে মিসাইল ছোড়ে।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

প্রকাশের সময় : ১১:৩৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬