Dhaka ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ না বললে শত্রু হিসেবে গণ্য করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান সিসিটিভি ফুটেজে যা দেখা গেল, তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন? মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজবাড়ীর আমবাগান থেকে ৪২টি ককটেল উদ্ধার রাজবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক রোগী কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার

ভারতীয় হাইকমিশনার হয়ে শিগগির ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 105

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লিতে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে তার নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছ থেকে লেটারস অব ক্রিডেন্স গ্রহণ করেন।

শুক্রবার (৫ জুন) রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটারস অব ক্রিডেন্স গ্রহণ করছেন দীনেশ ত্রিবেদী।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, দীনেশ ত্রিবেদী শিগগির ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে তার দায়িত্বভার গ্রহণ করবেন।

এর আগে গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মা এরই মধ্যে ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন।

এদিকে, দীনেশ ত্রিবেদীর নিয়োগের মধ্য দিয়ে স্বাধীনতার ৫৫ বছরে এই প্রথম সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত এমন কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার করে পাঠাচ্ছে দিল্লি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতীয় হাইকমিশনার হয়ে শিগগির ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশের সময় : ০৯:২৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬