Dhaka ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার, বিইআরসির সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, ক্রেতা-বিক্রেতা গ্রেফতার ব্যাংকের নমিনী মানে কি টাকার মালিক? ভুল ধারণা ভাঙুন! ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী জুনের প্রথমার্ধে গরমের দাপট, শেষের দিকে বাড়তে পারে বৃষ্টিপাত ৬০ বছর পর ফিরল ‘মাংসখেকো’ স্ক্রুওয়ার্ম পরজীবী, উদ্বেগে খামারিরা মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার গ্রীষ্মেই ফুটেছে বর্ষার কদম ফুল কালীগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

জুনের প্রথমার্ধে গরমের দাপট, শেষের দিকে বাড়তে পারে বৃষ্টিপাত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 19

জুন মাসজুড়ে দেশে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণও স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, জুনের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা দেশের সব অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। তবে বর্ষা শুরু হলেও মাসজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকতে পারে।

এতে আরও বলা হয়েছে, জুন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, মৃদু তাপপ্রবাহে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

এছাড়া মাসজুড়ে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এসব আবহাওয়াগত পরিবর্তনের মধ্যেও জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুনের প্রথমার্ধে গরমের দাপট, শেষের দিকে বাড়তে পারে বৃষ্টিপাত

প্রকাশের সময় : ০৪:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬