Dhaka ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 97

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, “শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবেও আমরা কাজ করতে চাই। একটি সবুজ ও বাসযোগ্য ক্যাম্পাস গড়াই আমাদের লক্ষ্য।”

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “বর্তমান সময়ে পরিবেশ সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি এবং সবুজ ক্যাম্পাস গড়তে আমরা নিয়মিত এমন কর্মসূচি চালিয়ে যাব।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধে অনুপ্রাণিত করে। বৃক্ষরোপণের মতো উদ্যোগ সেই আদর্শেরই বাস্তব প্রতিফলন।

কর্মসূচিতে জবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের সময় : ০৭:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬