Dhaka ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ আটক ১ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তা-ভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি: মমতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দিয়ে ভাইরাল হওয়া লোকটি কে? ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আত্মপ্রকাশ

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 8

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত হয়েছেন ডিআইজি আলি আকবর খান। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব দেওয়া হয়।

আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন তিনি।

এর আগে গত ১৭ মে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এবং সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার। তার বদলির পর থেকেই সিআইডি প্রধানের পদটি শূন্য ছিল।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে আলি আকবর খান সিআইডির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ভূমিকা রাখবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান

প্রকাশের সময় : ০৫:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬