Dhaka ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ আটক ৩ মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলার ফ্লাইট, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুজন বাংলাদেশি নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ৪ ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়ে কথা বলার সুযোগ ছিল না : রিজভী ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার কালুখালীতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি

মাংস ভাগাভাগির বিরোধে ফরিদপুরে ঈদের নামাজ বাদ দিয়ে সংঘর্ষ, আহত ৩০

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • / 152

ফরিদপুরের ভাঙ্গায় কোরবানির মাংস কোথায় ভাগ করা হবে—এ বিরোধকে কেন্দ্র করে ঈদের নামাজ না পড়েই সংঘর্ষে জড়িয়েছে একটি গ্রামের দুই পক্ষ। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে ‘মোল্লা পক্ষ’ ও ‘মাতুব্বর পক্ষ’—এই দুই ভাগে বিভক্ত। মোল্লা পক্ষের নেতৃত্ব দেন কামরুজ্জামান মোল্লা এবং মাতুব্বর পক্ষের নেতৃত্বে রয়েছেন জাহাঙ্গীর মাতুব্বর।

প্রতিবছর কোরবানির মাংসের একটি অংশ একত্র করে দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। এবার সেই মাংস মসজিদে ভাগ করা হবে নাকি প্রত্যেকে নিজ নিজ বাড়ি থেকে বিতরণ করবেন—এ নিয়ে ঈদের নামাজ শুরুর আগেই দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রামদা, ছ্যানদা, ঢাল-সরকি ও ইট-পাটকেল নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। এছাড়া অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আলগী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবর মোল্লা বলেন, “ঈদের দিনের মতো পবিত্র সময়ে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। নামাজ ও কোরবানি শুরুর আগেই মাংস বণ্টনের পদ্ধতি নিয়ে বিরোধ তৈরি হয়।”

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাংস ভাগাভাগির বিরোধে ফরিদপুরে ঈদের নামাজ বাদ দিয়ে সংঘর্ষ, আহত ৩০

প্রকাশের সময় : ০৩:৪৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬