Dhaka ১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মন্ত্রী হওয়ার পর অর্থকষ্টে আছি, সংসার চালাতে আবার রোগী দেখছি: সমাজকল্যাণমন্ত্রী হজে শয়তানকে ‘ক্লিন বোল্ড’ করলেন ওয়াসিম আকরাম, ভাইরাল ভিডিও ঝিনাইদহে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, মালিককে ফিরিয়ে দিল পুলিশ এক মায়ের অনুরোধ রাখতে প্রাণ গেল ৬ শিশুর, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের ঈদের নামাজের নিয়ত, নিয়ম, দোয়া ও খুতবা: বিস্তারিত নির্দেশনা মানুষের যেকোনো বিপদে বিএনপি সরকার পাশে থাকবে : তথ্য প্রতিমন্ত্রী কলকাতায় সরিয়ে ফেলা হচ্ছে মেসির ভাস্কর্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ মুশফিক-তাইজুলের

মানুষের যেকোনো বিপদে বিএনপি সরকার পাশে থাকবে : তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 8

মানুষের যেকোনো দুর্যোগ ও বিপদে বিএনপি সরকার সব সময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বুধবার ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাদ্য বিতরণকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাঘবে নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। জনগণের কল্যাণে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা সুযোগ-সুবিধা বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী আজ উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরা এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির এবং খারুয়া ইউনিয়ন বিএনপি নেতা অলিউল্লাহ অলিসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মানুষের যেকোনো বিপদে বিএনপি সরকার পাশে থাকবে : তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:৩১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬