Dhaka ০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে বিদ্যুৎ বন্ধের তথ্য ঘোষণা হবে মসজিদের মাইকে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 134

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহ বন্ধের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্থানীয় মসজিদের মাধ্যমে ঘোষণা দেওয়ার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগ–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভাগ এবং এর অধীনস্থ সব দপ্তর-সংস্থাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ বা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাট হলে গ্রাহকদের আগেই জানাতে হবে।

এ জন্য স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে ঘোষণা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের নাম এবং মোবাইল নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠাতে বলা হয়েছে। একই তথ্য বিতরণকারী সংস্থা ও কোম্পানির ওয়েবসাইটেও আপলোড করার নির্দেশনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদ উপলক্ষে সারাদেশের বিদ্যুৎ পরিস্থিতি মনিটরিংয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিতে হবে সংশ্লিষ্ট সচিবের কাছে।

বিদ্যুৎ বিভাগ বলছে, ঈদের সময় গ্রাহকদের ভোগান্তি কমানো এবং দ্রুত তথ্য পৌঁছানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদে বিদ্যুৎ বন্ধের তথ্য ঘোষণা হবে মসজিদের মাইকে

প্রকাশের সময় : ০৬:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬