রামিসা হত্যা মামলা: ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট পেয়েছে তদন্তকারী পুলিশ
- প্রকাশের সময় : ০৬:১২:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 28
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসা হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট পেয়েছে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ।
তদন্ত সূত্রে জানা গেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন ডিএনএ রিপোর্ট সংগ্রহ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর থেকে ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টও গ্রহণ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, রিপোর্ট হাতে পাওয়ার পর মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন অভিযোগপত্র (চার্জশিট) তৈরির কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রবিবার আদালতে অভিযোগপত্র দাখিল করা হতে পারে বলে জানা গেছে।
এর আগে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ভবনের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান মূল অভিযুক্ত সোহেল রানা। পরে ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না আক্তার-কে গ্রেফতার করে পুলিশ।
পরবর্তীতে ওই দিনই সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানা-কে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।


























