Dhaka ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লংমার্চ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার

পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 98

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান নির্বাহী তুলসি গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। স্বামী আব্রাহাম উইলিয়ামসের বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তুলসী গ্যাবার্ড জানান, আগামী ৩০ জুন ২০২৬ থেকে তার পদত্যাগ কার্যকর হবে। তিনি বলেন, এই সময়ে তিনি সরকারি দায়িত্ব থেকে সরে গিয়ে স্বামীর পাশে থাকতে চান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে তুলসীর কাজের প্রশংসা করে বলেন, তিনি দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছেন এবং প্রশাসন তাকে মিস করবে। একই সঙ্গে তিনি আব্রাহাম উইলিয়ামসের দ্রুত সুস্থতা কামনা করেন।

ট্রাম্প আরও জানান, তুলসী গ্যাবার্ডের পদত্যাগের পর জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দায়িত্বে আসবেন বর্তমান উপ-পরিচালক অ্যারন লুকাস।

সাবেক সামরিক কর্মকর্তা তুলসী গ্যাবার্ড একসময় ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২২ সালে দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর ২০২৪ সালের নির্বাচনের সময় ট্রাম্পকে সমর্থন দিয়ে রিপাবলিকান পার্টিতে যোগ দেন। পরে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প তাকে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে অতীতেও বাইডেন প্রশাসনের সমালোচনা করেছিলেন তুলসী গ্যাবার্ড।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান

প্রকাশের সময় : ১১:০০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬