Dhaka ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

জবি প্রেসক্লাবের সভাপতি মুসফিক, সাধারণ সম্পাদক লিমন নির্বাচিত

জবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৭:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 107

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে মুসফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে লিমন ইসলাম নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান তমাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান তমাল বলেন, অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে ভোটের সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মোঃ মুসফিকুর রহমান ও লিমন ইসলামকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

কমিটির সহ-সভাপতি পদে সোহানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাহিদ ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক পদে সিয়াম আবু রাফি এবং অর্থ সম্পাদক পদে কামরুজ্জামান কায়েস নির্বাচিত হয়েছেন।

এছাড়া দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ রোকুনুজ্জামান গোলাম রাব্বী এবং কার্যনির্বাহী সদস্য পদে রাকিব খান ও রাকিব মাজহার নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক লিমন ইসলাম বলেন, “সহকর্মীরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, সেটি বড় দায়িত্ব। আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নতুন সদস্যদের সহযোগিতা করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করবো।”

নবনির্বাচিত সভাপতি মুসফিকুর রহমান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের প্রতীক। সকলকে সঙ্গে নিয়ে একটি স্বচ্ছ, গতিশীল ও কার্যকর প্রেসক্লাব গড়ে তুলতে কাজ করবো।”

এর আগে, ১৭ মে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সকল সদস্যদের পরামর্শ ও নির্বাচন সমন্বয়কের সুপারিশক্রমে জবি প্রেসক্লাবের উপদেষ্টা তাইফুর রহমান তমালকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। পরে ১৮ মে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ১৯ মে মনোনয়নপত্র গ্রহণ ও প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জবি প্রেসক্লাবের সভাপতি মুসফিক, সাধারণ সম্পাদক লিমন নির্বাচিত

প্রকাশের সময় : ০৭:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬