সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৭ হাজার রানে বাংলাদেশের ইতিহাসের প্রথম মুশফিক নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করবে ইডটকো ও ফ্লোসোলার কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে শাহরুখ–আমিরদের কী হয়েছিল শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ ইউটিউবের বড় তারকা কে এই মিস্টারবিস্ট বাটলারের অনুপস্থিতিতে নারী দলের দায়িত্বে ফরাসি কোচ এরিক মাঁরে শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ : চিফ প্রসিকিউটর তোমাকে পাবো না জেনেও

হরমুজ প্রণালি খুলতে চাই, চুক্তিতে পৌঁছাতে তাড়াহুড়ো নেই: ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 110

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করা হোক। তার ভাষায়, “এটি এখনই খুলে দেওয়া উচিত।”

বুধবার ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমাদের হরমুজ প্রণালি খুলতে হবে এবং এটি অবিলম্বে খুলে দেওয়া উচিত।”

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে তিনি বলেন, কোনো সমঝোতায় পৌঁছাতে তার “কোনো তাড়া নেই”।

ট্রাম্প আরও বলেন, “আমি শুধু দেখতে চাই তারা তাদের জনগণের জন্য সেরা কিছু চায় কি না।”

তিনি দাবি করেন, বর্তমানে ইরানে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে এবং দেশটির জনগণ কঠিন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছে। তার মতে, সেখানে এমন অস্থিরতা চলছে যা আগে কখনও দেখা যায়নি।

তিনি বলেন, “দেখা যাক এরপর কী হয়।”

সূত্র: বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হরমুজ প্রণালি খুলতে চাই, চুক্তিতে পৌঁছাতে তাড়াহুড়ো নেই: ট্রাম্প

প্রকাশের সময় : ০৯:০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬