সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ

ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে ফ্রি বাস সার্ভিস দিচ্ছে জবি প্রশাসন

জবি প্রতিনিধি :
  • প্রকাশের সময় : ০৯:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 166

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর থেকে বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২২ মে থেকে ২৬ মে পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের নিজস্ব বাস চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন রুটে বাস চলাচল করবে। এসব বাস বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাম্পাস থেকে ছেড়ে নির্ধারিত বিভিন্ন স্টপেজে শিক্ষার্থীদের নামিয়ে দেবে।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করে বাসে উঠতে হবে। ঈদযাত্রায় অতিরিক্ত ভোগান্তি কমানো ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান বলেন, “অনেক শিক্ষার্থী আর্থিক ও পরিবহন সংকটের কারণে ঈদযাত্রায় সমস্যায় পড়েন। শিক্ষার্থীদের কথা চিন্তা করেই আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করেছি। আশা করছি শিক্ষার্থীরা উপকৃত হবে।”

পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, “প্রতিটি রুটে শিক্ষার্থীদের চাহিদা বিবেচনা করেই বাসের সময়সূচি ও গন্তব্য নির্ধারণ করা হয়েছে। আমরা চেষ্টা করেছি যেন যাত্রাপথে শিক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, “শিক্ষার্থীরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে পরিবারের কাছে ফিরতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণ করে আসছে। এই বিশেষ বাস সার্ভিস তারই অংশ।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে ফ্রি বাস সার্ভিস দিচ্ছে জবি প্রশাসন

প্রকাশের সময় : ০৯:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬