Dhaka ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আনসার বাহিনীকে আরও দক্ষ-গতিশীল করে তুলবে : প্রধানমন্ত্রী সকালের পদোন্নতি রাতে বাতিল; পরদিন সাময়িক বরখাস্ত বিমানের পরিচালক মিজানুর রশীদ আজকের ই-পেপার (২০ মে ২০২৬) শ্রেণিকক্ষে অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার বিশ্ব মৌমাছি দিবস আজ সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ফেরত মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক আরব আমিরাতের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা রামিসা হত্যাকাণ্ড : স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্না পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ

আরব আমিরাতের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 18

জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান সতর্ক করেছেন যে, সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা রয়েছে, এতে মারাত্মক তেজস্ক্রিয় পরিণতি হতে পারে।

সম্প্রতি একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাফায়েল গ্রোসি বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এটি মধ্যপ্রাচ্যের একটি পারমাণবিক স্থাপনা, যেখানে হামলার পরিণতি সবচেয়ে মারাত্মক হতে পারে।

তিনি জোর দিয়ে বলেন যে, রাজধানী থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আবুধাবি আমিরাতে অবস্থিত বারাকাহ প্ল্যান্টটি একটি সক্রিয় পারমাণবিক স্থাপনা, যেখানে হাজার হাজার কিলোগ্রাম পারমাণবিক উপাদান রয়েছে।

তিনি বলেন, বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার ক্ষেত্রে, সরাসরি আঘাতের ফলে পরিবেশে অত্যন্ত উচ্চ মাত্রায় তেজস্ক্রিয়তা নির্গত হতে পারে।

সতর্ক করে বলেন, যেকোনো পরিস্থিতিতেই জরুরি সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যার মধ্যে রয়েছে লোকজনকে সরিয়ে নেয়া, আশ্রয় গ্রহণ এবং কয়েকশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় স্থিতিশীল আয়োডিনের ব্যবহার।

এর আগে, গত রবিবার সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানান, বারাকাহ বিদ্যুৎ কেন্দ্রের কাছে ড্রোন হামলা হয়েছে এবং সে কারণে আগুন লেগেছে। সেদিন বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে অগ্নিকাণ্ডের কারণ হওয়া ড্রোন হামলাটি ইরাকি ভূখণ্ড থেকে চালানো হয়েছিল।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আরব আমিরাতের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা

প্রকাশের সময় : ১১:৪৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬