Dhaka ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নওগাঁর সাপাহারে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 123

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ভূমি মেলা-২০২৬ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ৩ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করে।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জনসচেতনতামূলক সভা, সেমিনার এবং গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, বিএনপির সাপাহার উপজেলা সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ আব্দুন নুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সেবাগ্রহীতা, শিক্ষক ও স্থানীয় সুধীজন।

মেলায় ডিজিটাল ভূমি সেবা, নামজারি, খতিয়ান অনলাইনে প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর, মিসকেস নিষ্পত্তি ও খতিয়ান যাচাইসহ আধুনিক ভূমি সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্টলে সেবা গ্রহণে স্থানীয়দের অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় জনগণ ভূমি সংক্রান্ত সেবা আরও সহজে ও স্বচ্ছভাবে পাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর সাপাহারে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু

প্রকাশের সময় : ০১:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬