Dhaka ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিক্ষা প্রশাসনে বড় রদবদল, সরকারি ১০ কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে পদায়ন ২০৩৫ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য সরকারের : সাকি পাংশায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ শুরু মুখ্যমন্ত্রী হয়েই ‘চিকেনস নেক’ মোদি সরকারের কাছে হস্তান্তর শুভেন্দুর এদেশের মানুষ এগুলো পছন্দ করে বলেই রাজার ছেলে রাজা হয়, প্রজার ছেলে বলদ ‘রাগ করলা’, ‘কথা ঠিক না বেঠিক’—ভাইরাল যুবক আসলে কে? সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির মা হাতির মৃত্যু, লোকালয়ে আতঙ্ক ছড়াল হাতির পাল কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ : মঈন খান

যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 11

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুক হামলা চালিয়েছে দুই কিশোর। তাদের গুলিতে ইসলামিক সেন্টারের একজন নিরাপত্তাকর্মীসহ তিনজন নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারী দুই কিশোরের মরদেহও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলার পর তারা নিজেদের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ওই ইসলামিক সেন্টারটি মূলত একটি ইসলামি স্কুল এবং হামলার সময় সেখানে ক্লাস ও নিয়মিত কার্যক্রম চলছিল। তবে কোনো শিশু হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্যান ডিয়েগোর শীর্ষ পুলিশ কর্মকর্তা স্কট ওয়াল জানান, হামলার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মুসলিমদের প্রতি বিদ্বেষ থেকেই এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্তে মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের সহায়তা চাওয়া হয়েছে।

নিহত তিনজনই মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। হামলাকারীদের একজনের বয়স ১৭ এবং অন্যজনের বয়স ১৯ বছর বলে জানিয়েছে পুলিশ।

মসজিদের ইমাম তাহা হাসান বলেন, “উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা খুবই ভয়াবহ একটি ঘটনা।”

সূত্র: রয়টার্স

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

প্রকাশের সময় : ১০:৩৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬