Dhaka ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ৪

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ 
  • প্রকাশের সময় : ০৯:১৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 23

ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সময় পৃথক বজ্রপাতের ঘটনায় আসাদুল ইসলাম (৪৫) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শ্রমিক ও তিন নারী আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে উপজেলার পৃথক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল ইসলাম কুষ্টিয়া জেলার বাসিন্দা। তিনি ফরিদপুরের কানাইপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। চলতি বোরো মৌসুমে ধান কাটার শ্রমিক হিসেবে ঝিনাইদহে কাজ করতে এসেছিলেন।

স্থানীয় সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিকেলে ঝিনাইদহ সদর এলাকায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হয়। এ সময় মায়াধরপুর গ্রামের মাঠে কয়েকজন শ্রমিক ধান কাটা ও বাঁধাইয়ের কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে আসাদুল ইসলামসহ দুই শ্রমিক গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে একই সময়ে সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর ও দোগাছি গ্রামে পৃথক বজ্রপাতের ঘটনায় আরও তিন নারী আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিহা তাহসিন বলেন, “বজ্রপাতে আহত আসাদুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অন্য আহতরা বর্তমানে শঙ্কামুক্ত।”

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় মায়াধরপুর গ্রামসহ নিহতের সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ৪

প্রকাশের সময় : ০৯:১৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬